1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম

মোঃ আল আমীন খান 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের  ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি  চালের টোকেন বিতরনে অনিয়মরে  অভিযোগ  করেছেন ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত  মহিলা মেম্বার  সালমা আক্তার।
তিনি অভিযোগ করে বলেন সরকারি ভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গরীব অসহায় ও দুঃস্থ  মানুষের  জন্য  ২নং মেদুয়ারী ইউনিয়ন নয়শত টোকেন বরাদ্দ দেওয়া হয়। সেই হিসেবে প্রতি ওয়ার্ডে  একশত টোকেন বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়  যুবদল নেতা মাহমুদ ও তার ভাই জুলাই আগস্ট গনঅভ্যুত্থানের পরবর্তী সময়ে  ভেসে  আসা বিএনপি নেতা  মাকছুদুর রহমান মাকছুদুরের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায় দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় ওয়ার্ড  মেম্বারকে পাচটি  টোকেন ও সংরক্ষিত  মহিলা মেম্বার কে পাচটি টোকেন দেন  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও তথাকথিত নেতারা আর সকল অনিয়মের মূল হতা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা ও ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসাইন।
এই  বিষয়ে ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তার  প্রতিবাদ করলে তথা কথিত  নেতারা  সালমা খাতুনের স্বামীকে মোবাইল ফোনে হুমকি  দেন। যার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সাধারণ মানুষ  মিশ্র  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, একজন সমাজসেবা কর্মকর্তার সমাজের সেবা না করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাধারণ মানুষের দাবি উপজেলা প্রশাসনের উচিত এ বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com