মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন

ইহকাল থেকে অনন্তকালের পথে পাড়ি জমালেন দেশের অন্যতম শিশুসাহিত্যিক আখতার হুসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। দুই ছেলে পান্থ ও প্রমিত তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে রেখে গেলেন দুই ছেলে, স্বজন-সুহৃদ ও অসংখ্য গুণগ্রাহী।

জানা যায়, অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আখতার হুসেন। সর্বশেষ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বারডেম হাসপাতালে আনা হয়। এরপর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে আবার নেওয়া হয় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আখতার হুসেনের জানাজা ও দাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য রতন কুমার দাস।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মানবসম্পদ, সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিবেদন তৈরিতে অস্বচ্ছতার মুখে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তানের নতুন এক মূল্যায়ন অনুযায়ী, পাকিস্তানের শীর্ষস্থানীয় তালিকাভুক্ত

ENO

এমপির বক্তব্যের শেষে ইউএনওর হাততালি, নিজেকে দাবি করলেন বিএনপির লিডার। 

Scroll to Top