1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি! চরম্বা তেলিবিলা গুনীর বাড়ির বাসন্তী উৎসব আগামী ২৪ মার্চ থেকে শুরু নাটোরের বড়াইগ্রামে ৩ বছরের ব্যবধানে ‘মির্জা মামুদ খাল’ ৮ গুণ বেশি টাকায় আবার খনন করছে পানি উন্নয়ন বোর্ড শিশু কন্যা ধর্ষণের শিকার এলাকায় তীব্র ক্ষোভ! পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World”

মাসুদ রানা রবির কবিতা: তুমি যেন আজ কত সুন্দর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে
এসএম মাসুদ রানা রবি

তুমি যেন আজ কত সুন্দর

তাই ধরা দিয়েছে আকাশের পাখি,

তোমার বেদনার সাথী হতে আজ

দুখানি চোখের জলে দুঃখ রেখেছি ঢাকি।

দাওনা বাড়িয়ে তোমার নরম হাত দুটি,

আমাদের বিকশিত প্রেমে তাঁরা উঠে ফুটি।

এতদিন পর মাতিয়া যখন উঠিয়াছে আমার প্রাণ,

মনটাকে আর করিয়া রাখিওনা ওমন করে পাষাণ।

চলনা ঘুরে আসি অজানা পথের ধারে,

যেথা তুমি আমি ছাড়া কে বা কারে চিনিতে পারে।

নীলাম্বরী শাড়ি পরে যাবে তুমি আমারে নিয়ে

দেখিতে ভোলার মনপুরায় নীল মেঘনার জল,

শ্রাবণ ফুরাবে, প্লাবন ফুরাবে, ফুরাবে পূর্ণিমা

ফুরাবেনা শুধু জাগিয়া উঠা আমাদের কোলাহল।

তোমাকে পাশে পাই যদি পূর্ণিমা রাতে

চাঁদেরে কে চায় বল,

ফুল আর অশ্রু দুটোই দিব

দেখিতে তোমার আঁখি ছলছল।

আকাশজুড়ে তাঁরার মিটি মিটি আলো,

এমনও ক্ষণে কে চায়েনা বল বাসিতে তোমারে ভালো

বাংলাদেশ জার্নাল/এসকে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com