1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফেরা হলোনা ছেলের

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি,নেত্রকোনা।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

পরিবারের আদরের সন্তান রাকিব হোসেন(১৬)। মায়ের জন্য ঔষধ কিনে ফেরার পথে দূর্ঘটনায় হারিয়েছে প্রাণ। তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে আছে পুরো গ্রাম। আর সন্তান হারিয়ে থামছেনা তার মা-বাবা সহ পরিবারের আহাজারি। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে রাকিব। সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করতো। পরিবার সূত্রে জানা গেছে, রাকিব মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে কিন্তুু (২৮ নভেম্বর মঙ্গলবার) সকালে মায়ের জন্য ঔষধ কিনতে ময়মনসিংহে যায়। ঔষধ কিনে বিকালে সিএনজিতে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিতে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব সহ আরো এক জন।

রাকিবের মামাতো ভাই উমর ফারুক জানান, রাকিব তার মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরছিলো। কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। গতরাতে রাকিবের নিজ বাড়ি পাবিয়াখালীতে তার মরদেহ আনা হয় এবং বুধবার সকালে দাফনের কাজ সম্পন্ন করা হয়। আর কতো প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন ও বেপরোয়া বালুবাহী গাড়ীর রাজত্ব? আর কতো প্রাণ গেলে প্রশাসনের টনক নরবে।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ মিয়া বলেন, এমন মৃত্যু খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন। তার বাড়ি অন্য স্থানে। আজ বুধবার সকালে এলাকার মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com