1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

রাজশাহীতে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ প্রতিযোগিতা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে
মাতৃভাষা চর্চা ও প্রসারের লক্ষ্যে রাজশাহী জেলায় প্রথমবারের মতো ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ ক্যাটাগরিতে অংশ নেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। ‘খ’ ক্যাটাগরিতে অংশ নেয় দশম থেকে দ্বাদশ শ্রেণির (এইচএসসি পরীক্ষার্থীসহ) শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ‘ক’ ক্যাটাগরিতে ২৫০ জন এবং ‘খ’ ক্যাটাগরিতে ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার মূল্যায়ন ও ফলাফল ঘোষণাপর্বে প্রশ্নোত্তরপর্ব ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মুহম্মদ আলমগীর, বাংলাদেশ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সোসাইটির সদস্য মো. সেলিম মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ১-এর উপ-পরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবদুল কাদের ও নিগার সুলতানা এবং সহকারী পরিচালক মো. লুৎফর রহমান খান, রাজশাহী জেলার শিক্ষা অফিসার এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নূরজাহান বেগম।
এর আগে, সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক মো. আমিনুল ইসলাম ।
উদ্বোধন শেষে অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ বাংলা ভাষা চর্চার প্রবণতা তৈরি হচ্ছে। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে। বিশেষজ্ঞ অধ্যাপকবৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করে ফলাফল ঘোষণা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সার্বিক বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এই প্রতিযোগিতা মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য ভাষাভাষী যারা রয়েছে তাদের সম্পর্কে জানতে পারবে।  এসব বিষয় জানার কৌতূহল আরো বৃদ্ধি পাবে এবং সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত চমৎকারভাবে সহায়তা করবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com