1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক শাহাবুদ্দিন গ্রেপ্তার

মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার উজানখলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার(২৭ অক্টোবর) সকালে তাকে রাজশাহী আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নসির উদ্দিন মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা। তিনি দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।থানা পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্রজীবনে বর্তমান বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।  শাহাবুদ্দিন নিজের ফেসবুকে আইডিতেও ছাত্রলীগ নেতা হিসেবে স্ট্যাটাস দিয়েছিলেন।পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। এদিকে, সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লার গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com