1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রবিন আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসন, জামালপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস- ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। এসময় আর ও বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়। এবং আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
“১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহীদ বুদ্ধিজীবী।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com