1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

শার্শায় জনবহুল এলাকা থেকে ২টি ককটেল উদ্ধার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় জনবহুল এলাকা থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করেন। কারা কেন বোমা গুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com