“ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ এপ্রিল ২০২৪) সকাল ১০.০০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ উজ্জল হোসেন।
এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ সহকারী কমিশনার(ভুমি) মো: জুবায়ের হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোহাঃ আদুৎ তোয়াব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোসা: সেলিমা খাতুন।
সভায় বক্তারা বলেন সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দেশকে অপসংস্কৃতি থেকে মুক্ত থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অতুলনীয়। শরীরকে ভালো রাখতে হলে প্রয়োজন খেলাধুলার। বক্তারা জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে শিবগঞ্জে আরো বেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে সন্তানরা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হয় এ ব্যাপারে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে একটা বর্ণাঢ্য র্যালি শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উদ্বুদ্ধকরন সভায় মিলিত হয়।