1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

শেষ হলো রাবির ভর্তির প্রাথমিক আবেদন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হয়েছে গতকাল (১৭ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে। গত ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের দেওয়া তথ্য মতে, ভর্তি পরীক্ষার জন্য মোট তিন ইউনিটে (এ, বি, সি) প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৩০ হাজার, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৮৮ হাজার ৩০০টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৩৮ হাজার ২০০টি আবেদন জমা পড়েছে। তবে এ সংখ্যার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।
প্রাথমিক আবেদন শেষে জিপিএ’র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।
চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।
ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।
 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com