1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

সখিপুরে দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

আবুল কাশেম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। সখিপুর-সিডস্টোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের নাম মোসাহিদ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় চালকের সহকারী রনি আহমেদও (২৪) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসাহিদ শনিবার সকালে ইট বোঝাই ট্রাক্টরটি ভালুকার সিডস্টোর থেকে সখিপুরের দিকে আসছিল। উপজেলার পাথারপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিত্যক্ত চায়ের দোকানে ট্রাক্টরটি ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক নিহত ও সহকারী গুরুতর আহত হন। পরে আহত রনি আহমেদকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর মামলা হবে কিনা পরে তা জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com