1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

সমস্যা সমাধান করতে গিয়ে চেয়ারম্যান কারাগারে!

রশিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন  জয়নাল আবেদীন বাবলু নামে এক প্যানেল চেয়ারম্যান।জয়নাল আবেদীন বাবলু কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ও প্যানেল চেয়ারম্যান।সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।আটককৃত ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারি ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমার ও আমিনুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিভাত সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় জয়নাল আবেদীন ও রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীন কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।এ ব্যাপারে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com