1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন

সাদ্দাম হোসেন সাজ্জাদ 
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিক। পরে স্বাগত বক্তব্য দেন সভাপতি নুরুল হোসাইন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কলিম এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।
এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মোঃ শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ ও ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহসহ সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মোঃ হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।সভায় স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ অনুমোদিত হয়। তবে পরবর্তীতে কিছু সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে নবগঠিত কার্যকরী পরিষদ চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু কুচক্রী মহল প্রেসক্লাবের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধান অতিথি জসিম উদ্দিন টিপু তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব। তিনি গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।তিনি আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশার প্রতি আন্তরিক থাকা অত্যন্ত জরুরি।সভায় বক্তারা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একইসাথে নব-নিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরিশেষে সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com