1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

সাম্প্রতিক দাঙ্গায় জড়িত ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

গত জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারাস্ত নামের ওই দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে তেহরানে একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলা চালানো এবং অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ফার্স নিউজ তাদের “শত্রুপক্ষের এজেন্ট” হিসেবে উল্লেখ করেছে। জানুয়ারিতে ইরানে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে তা সরকার পতনের দাবিতে দেশজুড়ে দাঙ্গায় রূপ নেয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর এটি ছিল অন্যতম সহিংস সংঘর্ষ, যেখানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এর আগে ২ এপ্রিল আমিরহোসেইন হাতামি নামের এক কিশোরকে গেজেল হিসার কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারাস্তের মৃত্যুদণ্ডের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছিল।

এছাড়া সংস্থাটির প্রতিবেদনে আলি ফাহিম ও আবোলফাজল সালেহি সিয়াভাশানি নামের আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কার কথাও বলা হয়। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, সরকার উৎখাতের উদ্দেশে এসব বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল বিদেশি শক্তির এজেন্টরা।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com