1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

সিরাজগঞ্জে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ

জয়ন্ত কুমার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস, কোথাও কোথাও সূর্যের দেখা নেই, কোথাও আবার কুয়াশায় ঘেরা চারদিক, বর্তমানে দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকার অবস্থা এমনই। তীব্র শীতে যেন কাঁপছে উত্তরবঙ্গ। তবে এ শীতের তীব্রতা দেশের আরও অন্যান্য অঞ্চেলেও ছড়িয়ে পড়েছে।
আজ (১৪ জানুয়ারি) উত্তরের হিমেলে সিরাজগঞ্জ পাল্লা দিয়েছে বাড়ছে শীতের দাপট। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ এমন শীত বাড়ার কারণ হিসেবে আবহওয়াবিদরা কয়েকটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন, বাতাসের গতিবেগ বৃদ্ধির পাশাপাশি ওপরের ঠান্ডা বাতাস ভূমির দিকে নেমে এসেছে, মূলত এসব কারণেই শীতের অনুভূতি তীব্র হয়েছে।
তীব্র শীতের কারণে উত্তরের জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জের বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়ার এমন আচরণ বয়স্ক ও শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
আজ সিরাজগঞ্জে তাপমাত্রা ১২ দশমিক ১৩ ডিগ্রি। এলাকার লোকজন বলছেন, ভোরে অনেক এলাকায় বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে ঘন কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার অর্থ হচ্ছে কোনো একটি অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসা। তবে ওই তাপমাত্রা দু-তিন দিন স্থায়ী হতে হয়। একইভাবে তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com