1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

“সিলেটে বিসিএসসির ইফতার সামগ্রী বিতরন “

হেলাল উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস’ কমিউনিটি এর সিলেট রিজিয়ন পবিত্র রমজানের মাসের মাহাত্ম্য উপলব্ধি করে বিগত বছরের ন্যায় এবছরেও গরীব, অসহায়, দুস্থ ও নিম্ন-মধ্যবিত্তদের নিয়ে গত ৩০/০৩/২০২৪ তারিখে  একটি ইফতারের আয়োজন করে যেখানে তারা প্রায় ৩১টি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করে। যেখানে চাল,ডাল,পিঁয়াজ,তেল,খেজুর সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিলো।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস’ কমিউনিটি এর ৯ ও ১০ নং রিজিয়ন তথা বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং টাংগাইল এড়িয়ার রিজিওনাল কমান্ডার রাফাত আহমদ চৌধুরী, এসএলসিপিএসসি

বাংলাদেশের অন্যতম ইয়্যুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নকিং কলাবরেটরস ইয়্যুথ ফাউন্ডেশন – কেসিওয়াইএফ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আমিনুর রহমান রুহিত।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিসিএসসি স্কোয়াডের স্কোয়াড কমান্ডার হেলাল উদ্দিন , এসএলসিপিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিসিএসসি স্কোয়াড,জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিসিএসসি স্কোয়াড এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে বিসিএসসি স্কোয়াড এর কমান্ডার এবং অ্যাম্বেসেডরা।

এই ইভেন্টে সহযোগিতা করেছে নকিং কলাবরেটরস ইয়্যুথ ফাউন্ডেশন – কেসিওয়াইএফ।

এ সময় রিজিওনাল কমান্ডার রাফাত আহমদ চৌধুরী, এসএলসিপিএসসি বলেন, “সকলের সতঃস্ফূর্ত অংশগ্রহণ ইভেন্টকে আরো প্রানবন্ত করে তুলেছে। তিনি আরো বলেন, “আমাদের সামর্থ্য যতদিন আছে, আমরা সমাজের অসহায় মানুষদের জন্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ ”

তিনি কেসিওয়াইএফ কেও ধন্যবাদ দিতে ভুলেন নি। তিনি বলেন, “ধন্যবাদ আমিনুর রহমান রুহিত ভাই এবং কেসিওয়াইএফ কে আমাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ সামনে আমরা আবারো একসাথে সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে যাবো।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com