1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান

Md Imon
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ১৩টি অস্থায়ী গরু ও ছাগলের হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী যেসব এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হবে তা হলো: হোসেনপুর, মঙ্গলেরগাঁও, মেঘনা শিল্পনগরী, খুলিয়াপাড়া (সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন), বৈদ্যেরবাজার, অলিপুরা, ধন্ধীর বাজার, ভটেরপাড়া, তালতলা, মুন্দিরপুর, নয়াপুর, গঙ্গাপুর এবং কাঁচপুর। এসব হাটের সরকারি মূল্য নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ৩৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,৯১,৫০০ টাকা পর্যন্ত।

দরপত্র জমাদানের সময়সূচি:

  • দরপত্র সংগ্রহ: ২২ মে থেকে ২৫ মে ২০২৫, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
  • দরপত্র জমা: ২৬ মে ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।
  • দরপত্র খোলা: ২৬ মে ২০২৫, বিকাল ২টায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে।

প্রধান শর্তাবলি:

  • প্রতিটি দরপত্রের সঙ্গে নির্ধারিত দামের ৫০% অর্থ ডিডি/পে-অর্ডার আকারে জামানত হিসেবে জমা দিতে হবে।
  • সর্বোচ্চ দরদাতাকে অনুমোদনের পর অবশিষ্ট অর্থসহ ১৫% ভ্যাট ও ১০% আয়কর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।
  • হাট বসানো যাবে ঈদের আগে সর্বোচ্চ তিন দিন।
  • মহাসড়কের ওপর বা তার ১০ মিটারের মধ্যে কোনো হাট বসানো যাবে না এবং যানজট সৃষ্টি হয় এমন স্থান নির্বাচন করা যাবে না।
  • প্রতিদিন সকাল ৭টার মধ্যে ইজারাদারদের নিজ খরচে হাট প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজারা সংক্রান্ত যেকোনো তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে।

এই উদ্যোগের মাধ্যমে পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com