1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

১০,০০০ পিস ইয়াবা এবং দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ উদ্ধার

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা এবং দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১।    প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বাধীন এলাকায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকান্ড, অপহরণ, মানবপাচারের সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ঈর্ষণীয় ভূমিকা রাখছে। মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা ও দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধে র‌্যাব-১৫, কক্সবাজার এর প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালং বাজারে ফাস্ট সিকিউরিটি ইসালামি ব্যাংকের পাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারী ২০২৪ তারিখ অনুমান ১৭.২০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বাজারে ফাস্ট সিকিউরিটি ইসালামি ব্যাংকের বিপরীত পাশে পাকা সড়কের উপর পৌঁছা মাত্রই র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ০১টি দেশীয় তৈরী এলজি, ০৭ রাউন্ড গুলি এবং ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়ঃ
১) নজরুল ইসলাম (২৫), পিতা-জহির মিয়া, সাং-তমব্রু, ঘুমধুম ইউনিয়ন, ডাকঘর-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
২) মোঃ ইসলাম (৪০), (রোহিঙ্গা) পিতা-জাফর আহমেদ, এ ব্লক, কতুপালং রেজিষ্ট্রার ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৪। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং জব্দকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য কক্সবাজারের বিভিন্ন এলাকা হতে গোপনে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত বিক্রয় করতো। অদ্য উপরোল্লিখিত দেশীয় অস্ত্র এবং ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
৫। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com