1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী (ঢামেকে) উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় ফাইয়াজ হাসান বাবুর শুভেচ্ছা বার্তা

‎মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের তিন বারের সফল চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু তাঁর ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী-কে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

‎স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তিনি ২০১৬ সাল থেকে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর ফলোআপে রয়েছেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে আগামী চার বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU)-এর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

‎তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র ব্যক্তিগত চিকিৎসক হিসেবে জীবনের ঝুঁকি উপেক্ষা করে দীর্ঘদিন নিরলস সেবা প্রদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎ফাইয়াজ হাসান বাবু আশা প্রকাশ করেন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার এই শীর্ষ প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে।

‎তিনি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎উল্লেখ্য, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ৫ এপ্রিল ২০২৬ বিকালে দায়িত্বভার গ্রহণ করেন এবং ৬ এপ্রিল সকালে প্রথম কর্মদিবসে যোগ দেন। তিনি পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com