1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

অন্য মানুষ -শেখ শোভন আহমেদ

শেখ শোভন আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে
আলোকসজ্জা কলহ রঙিনত্ত্বের নগরী হতে
দূরত্ব আমার অগণিত মাইলের বেশি,
আমি আটক আছি অন্ধ অক্সিজেনহীন
         অদৃশ্য কারাগারে,
নিঃস্ব আমি, পেরেশান আমি, বোবা সর্বদোষী।
হাজারো প্রশ্নে বোবা আমি উত্তর নেই জানা
সহস্র কষ্টে হাসিমাখা মুখ,আয়নাই আমি অচেনা
লাল পুষ্পের সজিবতা রক্ষায়,
অভিমান অভিযোগ তুলেছি নির্দয় চিতায়।
হেসেছে লাল পুষ্প আর পিপাসু অগ্নি,
আমার বিসর্জন,তাহাদের মুছে গেল হতাশার গ্লানি।
হাসিলো চারপাশ ভুলে গেল সব
গান বাধিল নতুন সুরে,
ছায়া যেন সে কাছে থেকেও হারায় বারেবারে।
লেনাদেনা আদালতে তাহার মামলায়
আমার শোচনীয় পরাজয়,
হিসাব চুকিয়ে পাওনা ভুলে সার্থক হয়ে
হাসিমাখা মুখে ভালো থাকার অভিনয়।
আয়নায় দেখি ফুটে ওঠে আমার
নিশ্বতার নির্দয় চিহ্ন
অদৃশ্য তাহা চারিপাশে শুধুই রঙিনত্ত্বের জীর্ণ,
আমার অন্ধ কটরে পোচনকৃত হৃদয়ে প্রকট দুর্গন্ধ,
তাহার মস্তিষ্কে খেলা করে ভাবনারা
আমি অন্য মানুষ অন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com