1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।
পরিদর্শনকালে তিনি নিত্যপণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, অতিরিক্ত মূল্য আদায় না করা, বাজারের রাস্তা দখল করে পণ্য না রাখা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ভেজাল গুড় বিক্রি, লেবেলবিহীন পণ্য সংরক্ষণ এবং বাজারের রাস্তা আটকে পণ্য রাখার দায়ে পাঁচ অসাধু ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবশিষ্ট স্থাপনাগুলোর মালিকদের স্ব-উদ্যোগে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। অনেক ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং কেউ কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com