1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরিষাবাড়ীতে মতবিনিময় ও পথসভা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
জামালপুর-(সরিষাবাড়ী) আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার রাতে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা ও পথসভার আয়োজন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুস্থ ও নিরপেক্ষ  করার দাবিতে এ মতবিনিময় ও পথসভার আয়োজন করা হয়। মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর- ৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চেয়ারম্যান, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির প্রমুখ।
      পরে মিমকো জুট মিল, তারাকান্দি, তিতাস মোড়, কান্দারপাড়া, যমুনা সার কারখানা কলোনি গেট, একুশের মোড় ও বগারপাড় এলাকায় মত বিনিময় সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
       পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবিতে আমাদের প্রার্থী মতবিনিময় সভা ও পথসভা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com