1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনিকে নিয়ে কিছু বিস্ময়কর তথ্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

অষ্টগ্রামে গণপিটুনিতে শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই গরুচোর নিহত

লিখন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গণপিটুনিতে শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই গরুচোর নিহত হয়েছেন। নিহত শাহজাহান ব্রহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় কচুয়া গ্রামের বাসিন্দা চারু মিয়ার ছেলে ও নাসির অষ্টগ্রামের কাগজীগ্রামের বাসিন্দা হিরা মিয়ার ছেলে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।অষ্টগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ডুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ তারা আটক হলে তাদেরকে দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। পরে ৪/৫ হাজার উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গণপিটুনি দিলে তারা ঘটনা স্থলেই নিহত হন।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইটপাটক্ষেল নিক্ষেপ করলে তারা ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ও সেনা বাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com