1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’

অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়ে পদ ছাড়লেন সালথা আ.লীগ নেতা ফারুকউজ্জামান

নাজিম বকাউল 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
 শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ফরিদপুরের সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।
 শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করলেও বর্তমানে বয়স ও শারীরিক অবস্থার কারণে পদটির মর্যাদা রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।
ফারুকউজ্জামান মিয়া আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তবে রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমানে দায়িত্বরত ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।
 উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সালথা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দরা।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com