1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

আওয়ামীলীগের চার ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

মোঃ এরশাদ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে বগুড়ার আদমদীঘিতে দায়ের করা দুইটি নাশকতা মামালায় চার ইউপি চেয়ারম্যানসহ সাতজন আওয়ামীলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর মিরপুর  এলাকায় থেকে পুলিশ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করে। সোমবার দুপুরে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিমুল হুদা খন্দকার শামীম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ও যুবলীগ নেতা একরামুল হোসেন একরাম।মামলাসূত্রে জানাগেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মি আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ঠি করে। এরপর বিএনপি অফিসে ঢুকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে আসবাবত্র পুড়ে ফেলার ঘটনায় একটি নাশকতা মামলা এবং গত ১৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়। গ্রেপ্তারকৃতরা এই দুইটি মামলায় আসামী ছিলেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com