1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামী দিনে বিএনপির রাজনীতি হবে স্বচ্ছ ও পরিস্কার-কাজী রওনাকুল ইসলাম টিপু

এসএম. তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরন ২০২৫  অনুষ্ঠিত।

গতকাল ৯ মে শুক্রবার বেলা ৩ টায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও আগে থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী অনুষ্ঠানে এসে জড়ো হতে থাকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, এদেশে আওয়ামী লীগের আর ভাত নাই , মানুষকে ভুল বুঝিয়ে এদেশের মানুষের অনেক অন্য ধ্বংস করেছে। তিনি আরো বলেন, আমাদের আগামী দিনের রাজনীতি হবে পরিস্কার, স্বচ্ছ এবং সংগঠনকে সুসংগঠিত করা তা না হলে আমাদের রাজনীতি করা সম্ভব হবে না। নতুন একটি দল হয়েছে যাদের সহযোগিতা করছে ডিসি এসপি।  সাবেক যত চেয়ারম্যান, মেম্বার আছে তাদের ডেকে নিয়ে বলে এটা কর ওটা কর। তারাই ঠিক করে দিচ্ছে কেমন হবে তাদের রাজনীতি।  তিনি আরো বলেন আমাদের দলে সেই সকল লোকের স্থান হবেনা যারা আওয়ামী লীগের পদধারী এবং যারা বিএনপির লোকদের নির্যাতনে অংশ নিয়েছিল। বিনপির নেতা তৈরি হবে তৃনমূল থেকে।
প্রধান বক্তা পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন আপনারা সতর্ক থাকবে আওয়ামী লীগের প্রতি তেমনি ধর্ম ব্যবসায়িদের প্রতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি এলিজা জামান, সদস্য বিনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সসদ্য সচিব পিরোজপুর জেলা বিএনপি, জনাব শেখ রিয়াজ উদ্দীন রানা, যুগ্ম আহবায়ক পিরোজপুর জেলা বিএনপি, নজরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান নাজিরপুর উপজেলা।
উক্ত সভার সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল বেরুনী সৈকত,সদস্য সচিব উপজেলা বিএনপি ও নাসির উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com