1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওমর ফারুক খান বাইতুল 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
বগুড়ার সোনাতলা উপজেলা ও  পৌর বিএনপির  অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার উপজেলার পাইলট  বালিকা বিদ্যালয় মাঠে  ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আসানুল তৈয়ব জাকিরের  সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবিব রাজা, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক আহসান হাবিব রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব মোহন, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম,দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণ, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি ও উজ্জ্বল হোসেন খোকন, বালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।সভাপতি বক্তব্যে একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়। 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com