1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি পল্লব সম্পাদক নির্বাচিত সোনাতলায় ১৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে কৃষি প্রনোদনা সহায়তা আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিরউদ্বোধন করলেন এমপি মহিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার ২ চাঁদপুরের মান্দারীতে পপুলার কোচিং সেন্টারে এস এস সি ২০২৬ ব্যাচ বিদায় ও দোয়া অনুষ্ঠান ফরিদপুরে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জন গ্রেফতার মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি শ্মশানে নবজাতক শিশু

আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিরউদ্বোধন করলেন এমপি মহিত

মোঃ এরশাদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র‌্যালি বের করে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন।  কার্যক্রম শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সামনে বর্ষা মৌসুম আসছে। ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে ময়লা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবো।তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিস্কার করবো এবং সবসময় পরিচ্ছন্ন রাখবো। সেই সাথে এলাকায় আমরা প্রচুর পরিমানে গাছ রোপন করবো ইনশাল্লাহ্।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, বিএনপি নেতা এ্যাঞ্জেল, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, কোরবান আলী, যুবদল নেতা রিয়ন সরকার, সবুজ,শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি জুয়েল রানা, সম্পাদক আব্দুর রাজ্জাক ও ছাত্রদলের সম্পাদক জাহিদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com