শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি হাসপাতাল সড়কস্থ
দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, কক্সবাজার শহর আমীর
আবদুল্লাহ আল ফারুক ও কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী।
সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাতৃভাষা বাংলা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নিয়ামত।
রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে।
বিদেশি ভাষার ভিড়ে বা আধিপত্যে
বাংলা ভাষা যেন আমাদের প্রজন্ম থেকে হারিয়ে না যায়
সে বিষয়ে সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।