1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
একুশ আমাদের অহংকার,একুশ মানে কারো কাছে মাথা নত না করা, কোন অন্যায়কে পশ্রয় না দেয়া, তাই একুশের চেতনাকে ধারণ করে আমাদেরকে  এগিয়ে যেতে হবে।
একুশ আমাদেরকে যেকোনো স্বৈরাচারী বা শোষণমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে  উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ২১ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন। সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমার জীবনের সব চেয়ে প্রেরণার উৎস হল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটাই ছিল আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রেরণা। ৫২সালে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, লোহাগাড়া উপজেলা পরিষদকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে সবাই মিলে মিশে কাজ করতে চাই। আমরা কোন ধরণের গতি হারা হবোনা। জনগণের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে কাজ করব।জনগণই আমাদের আসল শক্তি। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিমের সঞ্চালনায় এ সময়  উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা জনস্বাস্থ্য,প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com