1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

আমতলীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পাশে মেয়াদোত্তীর্ণ ভবন, ঝুঁকিতে জনসাধারণ

মোঃ দুলাল মিয়া , বরগুনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
আমতলী পৌরসভার প্রাণকেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পাশেই একটি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এই এলাকায় আদালতে আগত বিচারপ্রার্থী, আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের ব্যাপক চলাচল থাকলেও ভবনটি নিয়ে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির দেয়ালে বড় বড় ফাটল, বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে এবং ইট বের হয়ে আছে। জানালা-দরজাবিহীন এই জীর্ণ ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঝুঁকিপূর্ণ ভবনটির পাশেই রয়েছে কয়েকটি চায়ের দোকান। প্রতিদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারপ্রার্থী হিসেবে আসা লোকজন, আইনজীবী ও তাদের সহকারীরা এসব দোকানে বসে চা পান করেন। আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে এসব দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু মাথার ওপর মেয়াদোত্তীর্ণ ভবন দাঁড়িয়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। ভবনের কোনো অংশ ভেঙে পড়লে চায়ের দোকানে বসে থাকা মানুষজন সরাসরি বিপদের মুখে পড়তে পারেন। এরপরও ঝুঁকিপূর্ণ স্থানে দোকান পরিচালনা ও জনসমাগম চলতে থাকায় জননিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ ভবনটির পাশ দিয়ে যাতায়াত করেন। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই ভবনটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকলেও অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষ ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, “আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশেই এভাবে ঝুঁকিপূর্ণ ভবন পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com