1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

আমতলীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাতা কাটা গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ জুলাই ২০২৫ ইং তারিখে রাত অনুমানিক ৮টার দিকে তৈয়ব হাওলাদার (পিতা: লতিফ হাওলাদার) নিজ স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন।
নিহত গৃহবধূর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতেও কথা-কাটাকাটির একপর্যায়ে তৈয়ব হাওলাদার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। স্থানীয়দের দাবি, মারধরের পর স্ত্রী অচেতন হয়ে পড়লে স্থানীয় কিছু মানুষ তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা চালান, তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর অভিযুক্ত তৈয়ব হাওলাদার এলাকা থেকে পলায়ন করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাটি তদন্ত করে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com