1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

আমতলী পৌরসভা নির্বাচন শতভাগ সুষ্ঠ দেখতে চাই;নির্বাচন কমিশনার

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৬০১ বার পড়া হয়েছে

আমতলী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না। হুন্ডা, পান্ডা ও গুন্ডা রাস্তায় থাকবে না। শতভাগ সুষ্ঠ নির্বাচন হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এতো সুষ্ঠভাবে সম্পন্ন করলাম কিন্তু একটি পৌরসভার নির্বাচন সুষ্ঠ হবে না।  সুষ্ঠুভাবে সকল নির্বাচন করতে সক্ষম হয়েছি বলেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

কোন ক্রমেই ইভিএম’র এ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত  হবে না। আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা পরবর্তী  সাংবাদিকদের প্রেস ব্রিফিংএ এ কথা বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার  জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব.)। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলো বার্তা প্রচারের প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমেই দেশ বিদেশ জেলা ও উপজেলায় সর্বত্র এ বার্তা প্রচারিত হচ্ছে।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় আমতলী পৌরসভার ৯ মেয়র, ৩৬ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। বরগুনা জেলা প্রশাসক শুভ্রা দাসের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন,  বরগুনা জেলা পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ও আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com