1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে যুবককে হত্যার অভিযোগ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বগুড়া সদরে শামিম হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন (৩৫) বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে পুলিশ বলছে, চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে নিহতের স্বজনরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের জামাই সোমবার রাতে বারপুর এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন তাকে আটক করেন। পরে রাতভর তাকে মারধর ও নির্যাতন করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com