1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

আরো ১২৫০ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাচ্ছেন

নূরূল আমিন 
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া -টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ১২৫০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাষানচর আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে উখিয়া কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বাসে করে চট্টগ্রাম পাঠানো হয় ।  সেখান থেকে নৌবাহিনীর জাহাজ করে আজ শুক্রবার দুপুর নাগাদ তাদের ভাষানচরে নেওয়া হয়েছে। আর্মড সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদেরকে ২৫ টি বাসে করে চট্টগ্রাম নেওয়া হয়েছে । এছাড়া মালামাল বহনের জন্য আটটি কার্ভাডভ্যান ও জরুরী চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্স ছিল বহরে ।
রাওয়ানা দেওয়ার আগে উখিয়া কলেজ মাঠে তাদের রাতের খাবার খাওয়ানোর পর স্বাস্থ্য পরীক্ষা করে গাড়িতে তোলা হয়। ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল  বলেন। উখিয়া টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরের থেকে ২৪ তম ভাষানচরের উদ্দেশ্যে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিলেন ১১৪১জন ও ভাষানচর থেকে আত্মীয়-স্বজনদের কাছে বেড়াতে আশা ছিল ১০৯ জন। সব মিলিয়ে ১২৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাষানচর এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি আরো বলে,  চট্টগ্রামে পৌঁছানোর পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাষানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হবে।
ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা বলেন, বিগত কয়েক মাস ধরে উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অধিপত্য বিস্তার, মাদক, অপহরণসহ নানা কারণে একের পর এক হত্যাকান্ড ঘটেছে। সেজন্য অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ভাষানচরে যাচ্ছে বলে জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com