নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন।কোন ধরণের ভয় পাবেন না। ভোট দেওয়া আপনার অধিকার। আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবেনা বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। ৩১জানুয়ারি (শনিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় টহল এবং উপজেলার আমিরাবাদ ও কলাউজানসহ বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, দেখে শুনে বুঝে ভোট দিবেন যাকে খুশী থাকে দিবেন। কোন ধরণের ভয় পাবেন না। নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন। কোন অপশক্তি রাখবোনা।একটি নিরপেক্ষ, সুষ্ঠ,অবাধ নির্বাচনের জন্য লোহাগাড়ায় বিপুল সংখ্যক পুলিশ,সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে। আমাদের সাথে র্্যাবও যুক্ত হবে। তাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।
মতবিনিময় সভা ও যৌথ টহলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের মেজর আহসানুল করিম রাঈম,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল, লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের নেতা পলাশ দাশ, কলামিস্ট, শিক্ষক সুমন মজুমদার হিরো ও সাংবাদিক রায়হান সিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






