আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বরগুনার বামনায় ব্যাপক টহল ও মহড়া পরিচালনা করেছে নৌবাহিনী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা -২ ( বামনা- পাথরঘাটা – বেতাগী) চলাকালীন সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ নৌবাহিনীর একটি হেলিকপ্টার আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার সরকারি সারোয়ার যান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণের জন্য আগমন করেন ।
নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে বামনা উপজেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট -এর অধিনায়ক কমান্ডার এসএম রাহাত জুবায়ের (,এইচ-২), পিএসসি, বিএন – বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী বদ্ধপরিকর। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ধরনের সতর্কতামূলক টহল আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”