1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দিতে চায় ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আগামী বছরের এপ্রিল নাগাদ ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করতে চায় ব্রিটেন। বুধবার (৪ জুন) দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অঙ্গীকার করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মানির সঙ্গে সহ-সভাপতিত্বে আয়োজিত ৫০ রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ মিটিংয়ে ড্রোন সরবরাহের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন ইতোমধ্যে গোলাবারুদে সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন। সমর্থন আরও জোরালো করতে চলতি বছর তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনের জন্য সাড়ে চারশ কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড।

এছাড়া, জানুয়ারি থেকে এক লাখ ৪০ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরও ২৪ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

সোমবার একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা (স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ) অনুমোদন করে ব্রিটিশ সরকার। রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তিনির্ভর, অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা প্রয়োজনীয়তা নিয়ে সেখানে জোর দেওয়া হয়।

ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসন মোকাবেলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরিকল্পনা করছে লন্ডন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com