1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন

‎সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় হিন্দু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‎জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। তাঁর বক্তব্যে তিনি বলেন,

‎“এই বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান নাগরিক। আমি রাজনীতি করি মানুষের জন্য—ধর্ম দেখে নয়। ধানের শীষের রাজনীতি মানেই ভরসা, নিরাপত্তা ও দায়িত্বশীল নেতৃত্ব।”

‎তিনি আরও বলেন,

‎“হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে তাঁদের ধর্ম পালন করতে পারেন, তাঁদের মন্দির, জমি ও সম্মান যেন নিরাপদ থাকে—এটা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমি নির্বাচিত হলে সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ বরিশাল-১ গড়ে তুলবো।”

‎উন্নয়ন প্রসঙ্গে প্রধান অতিথি বলেন,

‎“গৌরনদী ও আগৈলঝাড়ার অবকাঠামোগত উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। এই অঞ্চলকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।”

‎জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন,

‎“বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী একজন পরীক্ষিত, সাহসী ও জনবান্ধব নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এম. জহির উদ্দিন স্বপনের কোনো বিকল্প নেই।”

‎এ ছাড়া জনসভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎জনসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com