1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ইট বোঝাই ট্রাক্টরের চাপায় যুবক নিহত

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলায়  ইট বোঝাই ট্রাক্টরের চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ২৮ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার পাঁচভুলোট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে।
পাঁচভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে ভাটা থেকে ইট কিনে ট্রাক্টরে করে বাড়ি যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন মিজানুর রহমান।
শার্শা উপজেলা গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হয়েছে। এ বিষয়ে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com