দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে মিথ্যা বয়ান তৈরী করে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলী জায়ানবাদ পারস্য উপসাগরে ইরানের ওপর অন্যায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। মার্কিন ও ইসরাইল যৌথভাবে নতুন দস্যুবৃত্তিতা শুরু করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর স্বার্থপর ও সুবিধাবাদী আচরণও গ্রহণযোগ্য নয়। ঐ সব দেশে মার্কিন ঘাটির জায়গা দিয়ে ঐ দস্যুবৃত্তি তাকেই সমর্থন দিয়ে চলেছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে তেল সম্পদ নিয়ন্ত্রন দখল ও সামরিক আধিপত্যের আগ্রাসনের যে নীতি নিয়েছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের পথকেই প্রশাস্ত করছে।
দেশে দেশে রেজিমচেঞ্জ সার্বভৌমত্বের ওপরও আঘাত, সামরিক খবরদারি গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ মেনে নেবে না, ক্রমশই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। এক বিশ্বনীতিতে মার্কিনীদের বিরুদ্ধে দাঁড়াবে হবে। দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধবাদী নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয় এবং অনতিবিলম্বে ইরানের ওপর আক্রমন বন্ধসহ এই হামলার নিন্দা জানানো হয়।