1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার।

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে
 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আলোচিত মিলন হোসেন হত্যার ৭নং এজাহারভুক্ত আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী), দিন গত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপ-শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের পুত্র।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে পূর্ব শত্রুতার জেরে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের পুত্র মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে নিহতের বাবা বাদি হয়ে বীরপলী গ্রামের শাহিন হোসেন পুত্র শামীম হোসেন (২২) কে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে গত রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মিলন হোসেন হত্যার ১নং আসামীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com