1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

আনোয়ার হুসাইন ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
ইরানে আমেরিকা ও ইসরাইলের নীতি বহির্ভূত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে 
-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 
ইরানে আমেরিকা ও ইসরাইলের জঘন্য হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন,একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা আধুনিক বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।
আজ রবিবার (১ মার্চ’২০২৬) সন্ধ্যা ৭টায় পুরানা পল্টনস্থ মারকাজ চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে, তা শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। এ হামলার মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের ‘সন্ত্রাসী চরিত্রের’ বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মারুফ বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী। এমনকি ট্রাম্প প্রশাসন নিজেদের দেশের আইনও লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশু নিহত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বিশ্ববাসীর প্রতি ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি আরব বিশ্বের জনগণকে ‘মার্কিন দখলদারিত্বের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, কেন্দ্রীয় মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার, ছাত্রনেতা ফয়জুল ইসলাম। 
এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হাফেজ মোঃ মুস্তাইজ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম নাসির উদ্দিনসহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com