1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা -খামেনি

সাকিল আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোস না করার হুঁশিয়ারি দিলেন। ‘শুরু হলো যুদ্ধ ‘— বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরাইলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরাইল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি।

সিরিজ এক্স বার্তায় ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি।

ইসরাইলে অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরাইলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতোভয় ইরানের সর্বোচ্চ নেতা।

দু’দিন আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন—খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দেন—ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে।

হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও, ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্রমাগত এসব হুমকি-ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডলে।ইসরাইলিদের সাথে কখনওই আপোস করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি। ইসরাইলিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান।

আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাঃ- এর চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী র- কে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার-জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলি।আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিলো খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলি (র), হায়দার নামেও যিনি পরিচিত।সুরক্ষিত এক শহর আক্রান্ত, পোস্টের সাথে এমন একটি ছবিও জুড়ে দেন খামেনি।

আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইসরাইলিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com