1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

ইসরায়েলি নৃশংস হামলায় গাজায় ৩৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় ৩৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি জরুরি পরিষেবাগুলো খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবর থেকে ৫০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ওই এলাকা থেকে দুই সপ্তাহ আগেই সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। খবর আল জাজিরার।
দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে এক গর্ভবতী নারী এবং ছয় শিশু রয়েছে। রাফার চিকিৎসকরা প্রাণপন চেষ্টা চালিয়ে ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন।
নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে ১৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণে বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। আহত ফিলিস্তিনিদের সহায়তার চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছানোর সময় এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

এদিকে, গাজা যুদ্ধ এবং ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলারের তহবিল পাস করেছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। এই প্যাকেজটির অনুমোদনের জন্য এখন সিনেটে পাঠানো হবে।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৬ হাজার ৯০১ জন।অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে নুর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। সম্প্রতি রাফার কাছাকাছি এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com