1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ঈদগাঁওয়ে জুলাই শহীদ দিবস উদযাপন

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও, কক্সবাজার।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাহ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধান সুপার মৌলানা মনসুর আলমের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল ও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক নেজাম উদ্দিন ।
বক্তারা ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ মেধাবী ছাত্র আবু সাঈদসহ একই দিন দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত অন্য শহীদের প্রথম শাহাদত বার্ষিকী ও সরকারি ভাবে ঘোষিত “জুলাই শহীদ দিবস” এর প্রথম জাতীয় দিবসে মহান বিপ্লবের দুই সহস্রাধিক শহীদ ও অসংখ্য আহতের বীরত্ব ও সাহসীকতার স্মৃতি চারণ করে যে কোন মূল্যে বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য অক্ষুন্ন‌ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।পরে সকল শহীদদের জন্য পরকালীন মুক্তি ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com