1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে ২৮ মে

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে টানা ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, ঈদুল আজহা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। সে হিসাবে আগের দিন পবিত্র আরাফা দিবস। সেই হিসাবে বাংলাদেশে ২৮ মে উদযাপিত হবে ঈদ।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, আরবি ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের ৯ তারিখ পালিত হয় আরাফা দিবস।

বিজ্ঞাপন

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, আরাফার দিনটি আগামী ২৬ মে (মঙ্গলবার)। পরদিন ২৭ মে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন; শনিবার ও রোববার। পবিত্র হজের দিন দেশটিতে সরকারি ছুটি থাকবে।

এ নিয়ে সম্ভাব্য তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাত আগামী ২৬ মে থেকে ৩১ পর্যন্ত ছয় দিন সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আরাফা দিনে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ শুরু হবে আগমী ১৮ মে থেকে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের (এইউএএসএসএ) সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরবি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা আগামী ২৭ মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ১৮ মে ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস জিলহজের প্রথম দিন হবে। সূত্র: খালিজ টাইমস

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com