1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল, সিরাজগঞ্জ মহাসড়কে ১৫ কিমি যানজট

মোঃ আবুসুফিয়ান তালুকদার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশজুড়ে লাখো মানুষ। সরকারি-বেসরকারি অফিস খুলছে আগামীকাল (রোববার)। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জ অংশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। এতে কড্ডার মোড় থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে যানজট ও ধীরগতি।

সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকাগামী লেনে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের প্রচণ্ড ভিড়। এতে থেমে থেমে চলতে হচ্ছে গণপরিবহনকে। দুর্ভোগে পড়েছেন কর্মস্থলমুখী সাধারণ মানুষ।

ঢাকাগামী মোটরসাইকেল আরোহী ও গার্মেন্টসকর্মী আজিজ সরকার বলেন, “আজই ছুটি শেষ। পরিবার নিয়ে রওনা হয়েছি। কিন্তু সকাল থেকেই জ্যামে আটকে আছি, সেতু পার হতে পারছি না।”

যানজট পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “ঈদের ছুটির শেষ দিনে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।”

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, “ঈদের ছুটি শেষ হওয়ায় সবাই কর্মস্থলে ফিরছে। এতে সেতুর পশ্চিম প্রান্তে যানজট দেখা দিলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এখনো তেমন কোনো সমস্যা নেই।”

দুর্ভোগ এড়াতে মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com