1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন

মেঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
 ঈশ্বরদীতে স্মরণকালের সর্ব বৃহৎ নারি পুরুষ অংশগ্রহনে পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের  দাঁড়িপাল্লার নির্বাচনী বিশাল সোডাউন প্রদর্শন করেছে জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা।
সোমবার সকালে শহরের আলহাজ্ব টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিছিল পুর্ব সমাবেশ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য,  পাবনা জেলা জামায়াতের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট ও রোয়া সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী  মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসরাইল হোসেন শান্ত, উপজেলা ওলামা মাশায়েক সেক্রেটারি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন খান, যুব বিভাগের সেক্রেটারি মাওলানা বাকিবিল্লাহ খান, প্রচার সেক্রেটারি মাসুদ রানা মাসুম, অফিস সেক্রেটারি মারুফ আহসানুজ্জামান ঈশ্বরদী পোর আমির মাওলানা গোলাম আজম খান।
পরে উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর নেতৃত্বে প্রায় ২০ হাজার নারি পুরুষের যৌথ মিছিলটি সুশৃঙ্খলভাবে স্থানীয় আলহাজ্ব টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঈশ্বরদী – পাবনা সড়ক হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল, স্টেশন হয়ে কলেজ ঘুরে আলোবাগ গিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  আলহাজ্ব স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,  ঈশ্বরদীতে ইতিপুর্বে এতো বড় মিছিল ঈশ্বরদীবাসি দেখেনি। মিছিলটির সামনের অংশ রেলগেট পৌঁছেগেলেও শেষ মাথা তখন আলহাজ্ব মোড়েই অবস্থান করছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com