1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান উপকূলের লড়াকু নারীদের চোখে আগামীর স্বপ্ন: কয়রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলার আসামি বাড়িওয়ালা গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত

উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক উন্নয়ন কর্মসূচি উদ্দীপন-এর উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রওশন জান্নাত রুশনী, ব্যবস্থাপক ও ফোকাল পার্সন, সামাজিক উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়; মো. মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, কুষ্টিয়া জোন; মো. রায়হান ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ভেড়ামারা অঞ্চল; মো. আনিছুর রহমান, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক; রাজু আহমেদ, শাখা ব্যবস্থাপক, ভেড়ামারা শাখা এবং মো. মাহমুদ খান, ক্লাব ফ্যাসিলিটেটর, ভেড়ামারা শাখা।
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপনকালে উদ্দীপন ভেড়ামারা শাখার ৭ জন কৃতি মায়ের (গ্রাহক) সন্তানদের হাতে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উদ্দীপনের গ্রাহক পরিবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ‘গ্রাহক ঝুঁকি কভারেজ তহবিল’ থেকে প্রতিবছর এ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ বছর উদ্দীপনের ১০টি জোনে সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com